বরিশালের হিজলার মেঘনা নদীতে সরকারি চালবাহী কার্গোয় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, জেলেদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, সেটাই ডাকাতি বলে প্রচার করছেন কার্গোর স্টাফরা। গতকাল ভোরে হিজলার বাউশিয়া গ্রামে মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এমভি তুষার খান নামের কার্গোটির সুকানি কামাল হোসেন।