গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কোর্স ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদসহ অনেকে।