মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন পৌরসভার বাসিন্দারা। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা সমীপে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সমাবেশে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, জনগণের ক্ষতি করে কেউ ইটভাটা স্থাপন করতে পারবে না। ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ ও পাশের জমির ফসল নষ্ট হচ্ছে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের সমীপে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন বলেন, আমার বরাবর একটি আবেদন দিয়েছে এলাকাবাসী। আবেদন গ্রহণ করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, এলাকাবাসী আমাকেও একটি আবেদন দিয়েছেন। আমি তাদের আবেদনটি গ্রহণ করেছি।










