জয়পুরহাট সদর উপজেলার ধলহার ইউনিয়নের ভুটিয়াপাড়া এলাকার সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সীমান্তসংলগ্ন ভুটিয়াপাড়ায় নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ভারতের ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক হয়।

বৈঠকে বিজিবির পক্ষে ১২ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন এবং ১২ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১৩৭ ব্যাটালিয়ন কমান্ডেন্ট সুখবীর ডানগার।