পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য অবদান। তার সাহসেই এ সেতু তৈরি করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এ সেতু অনন্তকাল আওয়ামী লীগের উন্নয়নের নজির হিসেবে থাকবে।
গতকাল জয়পুরহাট পুলিশ লাইনস স্কুল মাঠে শহীদ পুলিশ সুপার মুক্তিযোদ্ধা নজমুল হক পুলিশ লাইনস হাইস্কুলের নামকরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।
পরে বিকালে সার্কিট হাউজ মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গি ও মাদকবিরোধী বিশাল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী জিপি প্রমুখ।










