ঢাকার দোহার উপজেলার জয়পাড়া লটাখোলা নতুন বাজারে অবস্থিত সাপ্তাহিক প্রিয় বাংলা পত্রিকার কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরের বিভিন্ন আলামত জব্দ করেছে।
পত্রিকাটির সম্পাদকের পক্ষে সাংবাদিক ইমরান হোসেন সুজন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাজ শেষে কার্যালয় বন্ধ করা হয়। শুক্রবার অর্ধবেলা বন্ধ থাকায় বিকালে সাংবাদিকরা কার্যালয়ে এলে সেখানে বিভিন্ন অংশ ভাংচুর করা হয়েছে বলে দেখেন তারা। সামনের সড়ক থেকে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে কার্যালয়টির বিভিন্ন অংশ ভেঙে ফেলে। তাত্ক্ষণিকভাবে ঘটনাটি দোহার থানা পুলিশকে জানানো হয়










