চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় রুবেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার কালীভাংতি সংলগ্ন রাশিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেলের বাড়ি সদর উপজেলার কালীভাংতি এলাকায়।

জানা গেছে, রুবেলের মোটরসাইকেলের সঙ্গে একটি মালবাহী ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত রুবেলকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।