হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরে পিকআপ ভ্যান-সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চিকিত্সকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিত্সক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে দিপংকর পোদ্দার ও ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপরে সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে নিহত দুজনের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।










