কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে কবির সমাধিতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ সর্বস্তরের লোকজন শ্রদ্ধা নিবেদন করেন।