নেত্রকোনায় বসতঘর থেকে এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার কেগাতি ইউনিয়নের নাড়িয়া পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবার জানায়, রাতে স্ত্রীর সঙ্গে এক ঘরে ঘুমিয়েছিলেন হেলাল উদ্দিন। ভোররাতে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরে এসে দেখেন তার স্বামী গলা কাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে পুলিশকে খবর দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার।