চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেন। নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল তার প্রথম সভা।