নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেলস্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের বাসিন্দারা। গতকাল দুপুরে রেলস্টেশন প্লাটফর্মে এ কর্মসূচি হয়। বক্তারা বলেন, এ স্টেশন দিয়ে কলা, আনারস, সবজি ঢাকায় সরবরাহ হয়; চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও এটি গুরুত্বপূর্ণ। যাত্রাবিরতি হলে তিনটি ইউনিয়নের মানুষের জীবনমান ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।