ঢাকার নবাবগঞ্জে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিহত হয়েছেন এক পরিবারের চার নারী সদস্য। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মৃধাকান্দা এলাকার আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক চাপায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ময়না বেগম (৫০) তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০) ও ভাগ্নি সুফিয়া বেগম (৩০) সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। এরা সবাই উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।
নিহতদের স্বজনরা জানান, সকাল ৭টায় ফুফুর মৃত্যুর সংবাদ পেয়ে ময়না বেগম তার ভাইয়ের স্ত্রী, ভাগ্নি ও অপর আত্মীয়কে নিয়ে ইজিবাইকে চড়ে দোহারের খালপাড় এলাকায় যাচ্ছিলেন। মৃধাকান্দা আসলে নবাবগঞ্জ থেকে আসা বালুবাহী একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চাপা পড়েন ময়নাসহ অন্যান্যরা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) পাঠায়। ঢামেকে আনার পথে মালা বেগমের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাক ও ইজিবাইকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। একটি মামলা প্রক্রীয়াধীন।
আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার পথে চার নারীর মৃত্যু