তাকে চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৪৯ অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব নিয়োগ পান অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তাকে এ পদ থেকে সরিয়ে দেয়া হয়। এখন নতুন করে আবার তিনি নিয়োগ পেলেন। সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিবেরও (জনসংযোগ) দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (যুগ্ম সচিব) থাকার সময় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।









