বরিশালে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে গতকাল আলোচনা সভা ও শোভাযাত্রা আয়োজন করা হয়। বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ হলরুমে আয়োজিত সভায় বক্তারা বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোর সেবার মান আরো বাড়াতে হবে। বর্তমানে এসব কেন্দ্র থেকে তৃণমূলের মা ও শিশুর পাশাপাশি সাধারণ রোগীও চিকিৎসাসেবা পেয়ে আসছেন। পরে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ২০ জন স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।