সাতক্ষীরার উপকূলীয় জনপদে বছরজুড়েই সুপেয় পানির সংকট থাকে। সংকট নিরসনে শ্যামনগরে খালি কলস নিয়ে মানববন্ধন করেছেন নারীরা। গতকাল উপজেলার গাবুরা ইউনিয়নের হরিশখালীতে এ কর্মসূচি পালন করা হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) এ কর্মসূচির আয়োজন করে।