স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে একই সঙ্গে স্বামী সাগর হোসেন (১৮) ও স্ত্রী চামেলী খাতুন (১৬) আত্মহত্যা করেছেন। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার দীঘলকান্দির গুচ্ছগ্রামের। গতকাল দুপুরে চামেলীর পিতার ঘর থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাত্ক্ষণিক মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। 

জানা গেছে, প্রেমের সম্পর্কের মাধ্যমে এক বছর আগে গাংনী উপজেলার দীঘলকান্দি গ্রামের কালুর মেয়ে চামেলীর সঙ্গে সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে সাগর হোসেনের বিয়ে হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, চামেলী খাতুন বেশ কয়েকদিন ধরে পিতার বাড়িতে ছিলেন। সোমবার গভীর রাতে বাবার সঙ্গে ঝগড়া করে শ্বশুরবাড়িতে চলে আসেন সাগর। গতকাল দুপুরে দোকানে আটা কিনতে যান চামেলীর মা হাফিজা খাতুন। ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন তিনি। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাদের দুজনকে একই ওড়নায় ঝুলে থাকতে দেখেন।