বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা-২০২৫ বাতিলের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল বিকালে রাঙ্গামাটি শহরের রাজবাড়ী সড়কের একটি রেস্টুরেন্টে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ দাবি জানান তারা। ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড) রাঙ্গামাটি ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে এ আয়োজন করে।