নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। পলিথিন বিক্রি ও প্রদর্শন করায় মেসার্স আলম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।