দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সভাকক্ষে গতকাল মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বিভিন্ন ফলের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দেশী-বিদেশী ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে অতিথিরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকদের উৎপাদিত ফল দিয়ে সাজানো প্রদর্শনী ঘুরে দেখেন। মেলাটি চলবে আগামীকাল পর্যন্ত।