রাজধানীর পুরান ঢাকার চকবাজার ইসলামবাগ এলাকার কেমিক্যাল গোডাউনে সংগঠিত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (২৩ মার্চ) ভোরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ সকাল ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর ৬টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে রাশেদ বিন খালিদ বলেছিলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘ওই খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে।’ 

আগুনের কারণ বা ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানতে পারেননি রাশেদ বিন খালিদ।