ফেনীর পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী গুথুমা এলাকা থেকে খাঁচায় বন্দি ৯০টি শালিক উদ্ধার করা হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করেছে বিজিবি। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পাখির খাঁচা নিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন এক যুবক। দেখতে পেয়ে টহলরত বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে পাখিগুলো রেখেই ওই যুবক ভারতে পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।
পাখি অবমুক্ত
ফেনীর পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী গুথুমা এলাকা থেকে খাঁচায় বন্দি ৯০টি শালিক উদ্ধার করা হয়েছে।
ফেনীর পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী গুথুমা এলাকা থেকে খাঁচায় বন্দি ৯০টি শালিক উদ্ধার করা হয়েছে।










