কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিসেবা ব্যবস্থা দায়বদ্ধ ও কৃষিবান্ধব করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও কৃষকের পতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন দাবি তুলে ধরেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত জোয়ার্দ্দার।