সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ২০ বছর ধরে চলে আসছে এ প্রতিযোগিতা। রামকান্তপুর যুবসমাজের উদ্যোগে চার দিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিন গতকাল সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনাসহ দেশের বিভিন্ন জেলার ১৪টি পানসি নৌকা এ প্রতিযোগতিায় অংশ নেয়। আয়োজকরা জানান, এখন আগের মতো সব জায়গায় আর নৌকাবাইচ হয় না। তার পরও গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখেছে কালীগঞ্জ ও রামকান্তপুর গ্রামবাসী। নৌকাবাইচ দেখতে প্রতিদিন অন্তত ১০-১৫ হাজার লোকের সমাগম হয়েছে।