উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (২১ জুলাই) বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এটি খুব দুঃখজনক ও বেদনাদায়ক একটি ঘটনা। সরকার এরই মধ্যে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করে দেখা হবে।