ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন পরিষদের মেম্বারকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে ঝালকাঠি থানার সামনে এ কর্মসূচি আয়োজন করেন ইউনিয়ন পরিষদের মেম্বাররা। এ সময় তারা অভিযোগ করেন, এলাকায় একটি মারামারির বিষয়ে জানতে থানায় গেলে এএসআই মাহবুব রাজাপুর সদর ইউনিয়নের মেম্বার তৌহিদুল ইসলামকে লাঞ্ছিত করেন।