ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল পাবনা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। ক্যাব পাবনা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, ক্যাবের সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম প্রমুখ। এ সময় তারা ওষুধসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান। পাশাপাশি রমজান উপলক্ষে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখারও দাবি জানান।