স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একাদশ দিনের মতো গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে সড়ক আটকে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, স্বাস্থ্য খাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, শের-ই-বাংলা মেডিকেলে জনদুর্ভোগ বন্ধ করতে হবে।