নির্বাচন কমিশনের প্রক্রিয়া সম্পন্ন করে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নির্বাচন ভবন থেকে বের হয়ে তিনি সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এরপর ধানমন্ডিতে তার শ্বশুরের বাসা ‘মাহবুব ভবনে’ যাওয়ার কথা রয়েছে।
আজ সকালে শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে গিয়ে ভোটার হওয়ার জন্য এনআইডি কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মেয়ে জাইমা রহমানও এনআইডি কার্যক্রম সম্পন্ন করেছেন।















