শিক্ষক সংকট নিরসনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচির পর গতকাল বিক্ষোভ করেন তারা। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। শিক্ষার্থীরা আগামী সপ্তাহ থেকে আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন। এর আগে বুধবার কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণার পর বিক্ষোভ করেন তারা।