রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়িতে বুনো হাতির পালের আক্রমণে ঝর্ণা চাকমা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় পৃথক দুই স্থানে হাতির আক্রমণের খবর পাওয়া যায়। এসব হামলায় আহত হয়েছেন অন্তত তিনজন। স্থানীয় বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, ঘটনাস্থলে বিচ্ছিন্নভাবে দুটি হাতির পাল ছিল। তারা সদর বিট ও কামিলাছড়ি এলাকায় দুটি সিনএনজি অটোরিকশাকে আক্রমণ করে। এ ঘটনায় সড়কগুলো দিয়ে যাতায়াতকারী ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
হাতির আক্রমণে মৃত্যু
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়িতে বুনো হাতির পালের আক্রমণে ঝর্ণা চাকমা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়িতে বুনো হাতির পালের আক্রমণে ঝর্ণা চাকমা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।










