গতকাল এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

ইসি জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়সহ বিভিন্ন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এ আদেশে বলা হয় যে ‘আগামী ১ মার্চের মধ্যে তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন’।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটাই বড় ধরনের বদলির উদ্যোগ নিয়েছে ইসি।