বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের
নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ
সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন
কমিটি গঠনের কথা নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কেন্দ্রীয় এই আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি; শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক; মো. জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়া রাকিবুল সংগঠনের সদ্য সাবেক কমিটির
জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আর সাধারণ সম্পাদক হওয়া নাছির একই কমিটির সহসভাপতি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পাওয়া গণেশ ও শিপন দুজনই সদ্য সাবেক বিশ্ববিদ্যালয়
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এদিন ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ভারপ্রাপ্ত
সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন
বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত
এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ
সম্পাদক করা হয়েছে। আংশিক কমিটিতে মাসুম বিল্লাহকে সিনিয়র সহ-সভাপতি; আনিসুর রহমান
খন্দকার অনিককে সহ-সভাপতি; নাছির উদ্দীন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম
আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা
হয়েছে।










