লক্ষ্মীপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজের আদালত বর্জন করলেন আইনজীবীরা। আজ সোমবার লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার এক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। বিচারক তারেক আজিজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আমলী আদালতের বিচারক।
আইনজীবী সমিতি সূত্র জানায়, আদালত চলাকালীন বিচারক তারেক আজিজ আইনজীবীদের সঙ্গে অশালীন কর্মকাণ্ড করেন। এতে আইনজীবীদের নেতা হুমায়ুন কবির হাওলাদার সমিতির সদস্যদের উদ্দেশ্যে একটি চিঠি নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন। এতে বলা হয়, বিচারক তারেক আজিজ অশালীন আচরণ করায় তার আদালত বর্জন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ারী বলেন, আইনজীবীদের সঙ্গে অশালীন কর্মকাণ্ড করায় আমরা আদালত বর্জন করেছি। সোমবার কোন আইনজীবী ওই আদালতে অংশ নেয়নি।










