বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক আমিনুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মশাল নিয়ে নেতাকর্মীরা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। গোমস্তাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।