ফরিদপুরে কৃষি বিপণন নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আম, কাঁঠাল, আলু, টমেটো ও সুগন্ধি চাল—এই পাঁচ কৃষিপণ্য নিয়ে এর আয়োজন করা হয়। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে গতকাল দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের এজেন্সি প্রগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক। বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ওমর মো. ইমরুল মহসিন, উপপরিচালক মো. মফিদুল ইসলাম, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।