মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় দুইটি বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সর্দার জানান, আজ শুক্রবার বেলা ২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহন ও যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহন একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসে লেগে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাকলাদার পরিবহন ছিটকে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই ৪জন নিহত ও ২৫জন আহত হয়।
আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিনুল ইসলাম (৪৫), বাসের যাত্রী ফকরুল ভুইয়া (৪০), নুর ইসলাম(৭০) ও আরিফ হোসেন (২২)।
নিহত আমিনুল ইসলাম যশোরের রুপদিয়া, নুর ইসলাম যশোরের শার্শা, আরিফ হোসেন যশোরের সংকরপুর ও ফকরুল ভুইয়া নরসিংদির পূর্বদত্ত পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। মরদেহগুলো মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।










