‎লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার পাঁচ বছরের মেয়ে ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফারুক তার মেয়েকে দা দিয়ে কুপিয়ে পুকুরে ফেলে দেন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। ‎লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ফারুককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।