নরসিংদীর পলাশ উপজেলায় ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইসমাইলের কাছে ৫০০ টাকা পেতেন খিলপাড়া এলাকার আফজাল হোসেন। পাওনা টাকা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল।