প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল দুপুরে বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তরের সামনে কৃষ্ণচূড়ার চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। তিনি বলেন, ‘উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। বন্দরের বিভিন্ন পয়েন্টে প্রায় দুই হাজার বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হবে।’