ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে আট শতাধিক রোগীকে চোখের চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আরো ১০০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে গতকাল এ ক্যাম্পের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।