চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল হযরত নেয়ামত শাহ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।