মাদারীপুর আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহ্‌মুদুল হক। জেলা জজ আদালত প্রাঙ্গণে গতকাল সকালে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাদারীপুর গণপূর্ত বিভাগের বাস্তবায়নের বিশ্রামাগারটি নির্মাণ করা হচ্ছে।