মুন্সিগঞ্জে দ্বিতীয় জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া এলাকার নিসর্গ অঙ্গনে সম্মেলন উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ। পাখি সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন বার্ড বাংলাদেশ এ সম্মেলন আয়োজন করে। বক্তারা বলেন, আবাসন সংকুচিত ও পরিবর্তিত হওয়ায় পাখিদের সংখ্যাও ক্রমেই কমছে। সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে সঠিক পরিকল্পনা করে ধ্বংসের হাত থেকে পাখিদের রক্ষা করা সম্ভব।
মুন্সিগঞ্জে পাখি পর্যবেক্ষক সম্মেলন
মুন্সিগঞ্জে দ্বিতীয় জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জে দ্বিতীয় জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।










