জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনায় করোনা প্রতিরোধে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খান প্রধানমন্ত্রীর পক্ষে পূর্বধলা হাসপাতালের জন্য জেলা প্রশাসকের নিকট ১৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। এতে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. উত্তম পাল, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শাহীন, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মোখলেছুর রহমান খান প্রমুখ।