পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর মতলব উত্তরে পাঠান বাজার আবিদায়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী কয়েক মাস পর জাতীয় নির্বাচন। সকলকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে।
সাদুল্ল্যাপুর ইউপি চেয়ারম্যান জোবাইর আজিম স্বপন পাঠানের সভাপতিত্বে ও ঢাকা মহনগর দক্ষিণ যুবলীগের সদস্য আবদুল বাতেনের পরিচলানায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনজুর আহমদ, ছেংগারচর পৌর মেয়র আরিফু উল্ল্যাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী প্রমুখ।










