পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ছয়টি পদে আওয়ামী লীগ এবং সহ-সভাপতিসহ তিনটি পদে বিএনপিপন্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪৬৩ জন ভোট দেন বলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমেদ জানান। সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে এম শাহাবুদ্দিন ২৩৮ ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজ আলম ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী মো. নিজাম উদ্দিন হেলালী। সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে নির্বাচিত আওয়ামী লীগপন্থী সুব্রত চন্দ্র শীল ও বিএনপিপন্থী মো. কামরুল হাসান। লাইব্রেরি সম্পাদক পদে লুত্ফুন্নেছা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফজিলাতুন্নেছা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
দুটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থী মো. ফরিদ আহমেদ আবির ও বিএনপিপন্থী মো. আশিকুর রহমান তুষার।










