টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণের সভাপতিত্বে  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক মো. আহসানুল বাসার। উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, ডিপিডি মোস্তফা কামাল, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ।