মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। নিহতদের একজন ট্রাক ড্রাইভার মো. সাইফুল্লাহ, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। আরেক জন বাসযাত্রী মাসুদুর রহমান।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে সাউথ লাইন পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়াসিন উদ-দৌলা এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও বাসের একযাত্রী নিহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ আহত ২০
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। নিহতদের একজন ট্রাক ড্রাইভার মো. সাইফুল্লাহ, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। আরেক জন বাসযাত্রীর মাসুদুর রহমান।