রাজবাড়ীতে নিখোঁজের তিনদিন পর হবিবর খাঁ (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের সিদ্দিকুর রহমান মণ্ডল ও তার স্ত্রী নার্গিস বেগমকে আটক করেছে পুলিশ।
গরু ব্যবসায়ী হবিবর খাঁ পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের আব্দুল হাকিম খাঁর ছেলে। নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকালে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্যে কালুখালী উপজেলার মৃগী বাজারে যান হবিবর। তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।










